ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন সালমান খান, ‘শিক্ষাই হোক আগামী দিনের ট্রেন্ড’

 


প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে চলা ছাত্র আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া জানালেন বলিউড অভিনেতা সালমান খান। ২২ জুলাই রাত ১০:৫২ মিনিটে সামাজিক মাধ্যমে করা এক দীর্ঘ পোস্টে তিনি আন্দোলনে আহত ছাত্র-ছাত্রীদের প্রতি সমবেদনা জানান এবং শান্তিপূর্ণ আন্দোলনের প্রশংসা করেন।

সালমান খান লেখেন, শুরুতে আন্দোলনটি শান্তিপূর্ণ ছিল এবং সেটি সহিংসতার দিকে মোড় নেওয়ায় তিনি দুঃখিত। আন্দোলনে আহত ছাত্র-ছাত্রী ও তাঁদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস অত্যন্ত গুরুতর একটি বিষয় এবং দেশের বিভিন্ন প্রান্তের ছাত্র-ছাত্রীরা একটি উন্নত শিক্ষা ব্যবস্থার দাবিতে একজোট হয়েছে—এটি ইতিবাচক দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, শিক্ষার প্রতি ছাত্রদের নিষ্ঠা, কঠোর পরিশ্রমের মানসিকতা এবং দেশের ভবিষ্যৎ গড়ার ইচ্ছাই এই আন্দোলনের মূল শক্তি। তাঁর মতে, এই প্রজন্ম শিক্ষার মাধ্যমে ভারতের গর্ব বাড়াবে।

সালমান খান তাঁর পোস্টে আরও উল্লেখ করেন, এই আন্দোলন ছাত্র-ছাত্রী ও শিক্ষা ব্যবস্থার মধ্যকার একটি বিষয়। তাই এটি রাজনৈতিকভাবে ব্যবহার করা উচিত নয়। আন্দোলনের কৃতিত্ব শুধুমাত্র ছাত্রদেরই প্রাপ্য বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে সরকারও ছাত্রদের দাবিকে গুরুত্ব দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেবে।

পোস্টের শেষে তিনি বলেন, "শিক্ষাই আগামী দিনের সবচেয়ে বড় ট্রেন্ড ও ফ্যাশন হওয়া উচিত। এমন এক সময় আসুক, যখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ ভারতে পড়াশোনা করতে আসবে এবং ভারত একটি বিশ্বমানের শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।"

সালমান খানের এই মন্তব্য ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়ে

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন