রঘুনাথগঞ্জ থেকে রাজমিস্ত্রির কাজে বেরিয়ে নিখোঁজ বাবু সেখ, সন্ধানের আবেদন পরিবারের

 

নিখোঁজের বাবা।

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত সাইদাপুর রনজিতপুর এলাকার বাসিন্দা বাবু সেখ গত ২৯ জুন ২০২৬ রাজমিস্ত্রির কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যদের দাবি, বাড়ি থেকে বের হওয়ার সময় তাঁর পরনে ছিল আকাশি রঙের টি-শার্ট ও কালো ফুল প্যান্ট। বাবু সেখের উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং শ্যামলা। পরিবারের অভিযোগ, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর থেকেই তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হলেও এখনও পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে ২ জুলাই ২০২৬ বাবু সেখের পরিবারের পক্ষ থেকে রঘুনাথগঞ্জ থানায় একটি লিখিত নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়।

নিখোঁজ ব্যক্তি ।
Babu sk c/o - Yakub sk
Saidapur, Ranjit pur P.O- Sanmatinagar
P.S - Raghunathganj, Murshidabad - 742213
মোবাইল নম্বর - 08348304021


পরিবারের পক্ষ থেকে সকলের কাছে আবেদন জানানো হয়েছে, যদি কোনো সহৃদয় ব্যক্তি বাবু সেখকে কোথাও দেখে থাকেন অথবা তাঁর সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিচে দেওয়া যোগাযোগ নম্বরে ফোন করুন অথবা পরিবারের ঠিকানায় যোগাযোগ করুন।

নিখোঁজের মা ।


মানবিক আবেদন: এই সংবাদটি যত বেশি সম্ভব শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো বাবু সেখকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন